রান্নাঘরের যেসব জিনিস ডেকে আনতে পারে বিপদ

news-image

অনলাইন ডেস্ক : যত দিন যাচ্ছে ততই ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা। অফিসের ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করাও দায়। এই পরিস্থিতিতে আমাদের জীবন হয়ে উঠছে অনেক বেশি যন্ত্রনির্ভর। দৈনন্দিন জীবনে ফ্রিজ, মাইক্রোওয়েভ ছাড়া আমাদের কাজ করা যেন কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এমন কিছু সামগ্রী আছে যা আমাদের প্রতিদিনের কাজে বিপদ ডেকে আনতে পারে। আসুন জেনে নিই কোন সামগ্রী দিয়ে কি বিপদ আসতে পারে-

১) রোজ বাজার যাওয়ার সময় পান না অনেকেই। তাই একদিনেই গোটা সপ্তাহের বাজার করে রাখেন। আর সপ্তাহখানেকের বাজারকে টাটকা তরতাজা রাখার দায়িত্ব ফ্রিজের কাঁধে। তবে ফ্রিজ থেকে নির্গত ক্লোরো ফ্লুরো কার্বনের ফলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তীব্র মাথা যন্ত্রণার সমস্যায় ভোগার সম্ভাবনাও তৈরি হতে পারে।

২) কম খাটুনির জন্য গরম খাবারদাবার খাওয়ার জন্য মাইক্রোওয়েভের কোনো বিকল্প হতে পারে না। কিন্তু মাইক্রোওয়েভ থেকে নির্গত রশ্মি যে নিশ্চুপে আপনার ক্ষতি করে চলেছে । তাই মাইক্রোওয়েভ ব্যবহারের আগে নিশ্চিত হোন, যে বাসনপত্র ব্যবহার করছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা।

৩) অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা সবাই ব্যবহার করি। কিন্তু এই বাসনেই লুকিয়ে রয়েছে বিপদ। কারণ, অ্যালুমিনিয়ামের বাসন থেকে নির্গত ক্যাডমিয়াম শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

৪) আধুনিক রান্নাঘরে এয়ার ফ্রায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই বৈদ্যুতিক যন্ত্রেই লুকিয়ে রয়েছে বিপদ। প্রাণঘাতী রোগের সম্ভাবনাও থাকতে পারে।

৫) বেশির ভাগ রান্নাঘরেই এখন সরিষা তেলের অধিকাংশ জায়গাই দখল করে নিয়েছে রিফাইন্ড অয়েল। অনেক সময় ভাজাভুজির পর রিফাইন্ড অয়েল রেখে দিই আমরা। পরবর্তী রান্নাবান্নায় বেঁচে যাওয়া তেল ব্যবহার করা হয়। এই অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে। কারণ, পোড়া রিফাইন্ড অয়েল ব্যবহারে ক্যানসার হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান