রান্নাঘরের ধোঁয়া নিয়ে গৃহবধূ খুন, চার আসামি রিমান্ডে

news-image

মুন্সিগঞ্জপ্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিবেশীর বাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে গৃহবধূ হত্যার ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ আগস্ট) বিকেলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২৯ আগস্ট) রাতে টঙ্গীবাড়ী ভিটি মালদা গ্রামে খাদিজা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার ঘটনায় সোমবার দুপুরে পাঁচ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চার আসামির সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়। বিকেলে শুনানি শেষে বিচারক তাদের মধ্যে রমজান বেপারী (৪৮) ও আল ইসলামের (৩৫) দুইদিন করে এবং বকুল বেগম (৪০) ও আনোয়ার ছৈয়ালের (৪৩) একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের মধ্যেই রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে রোববার সন্ধ্যায় মুক্তারের বাড়িতে হামলা চালান রমজানসহ কয়েকজন। এ সময় রমজান প্রথমে মুক্তারের স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পেটান। পরে খাদিজার পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে রোববার রাতেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী বাদী হয়েছে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই কথা কাটাকাটি ও একপর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার