রানী এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে রবিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করবে।

আজ শুক্রবার (৯ সেপ্টম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে রানীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান