রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছে

news-image

অনলাইন ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রানির কফিন ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নেওয়া হয়েছে।

তার রাষ্ট্রীয় শেষকৃত্য ওয়েস্টমিনস্টার অ্যাবিতে স্থানীয় সময় ১১টার দিকে শুরু হবে, দুই হাজার মানুষ এতে অংশ নেবেন।

রাজধানীর রাস্তাজুড়ে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার মানুষ। শেষকৃত্যের আগে রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার ও তার পরিবারের প্রতি এতো জনসমর্থন দেখে তিনি অভিভূত।

অ্যাবি থেকে রানির মরদেহ নিয়ে শোক মিছিল মধ্য লন্ডনের হাইড পার্ক কর্নারে নিয়ে যাওয়া হবে। এরপর উইন্ডসর দুর্গে নিয়ে যাওয়া হবে রানির মরদেহ।

যে গান ক্যারেজে করে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে, তার সমৃদ্ধ ইতিহাস রয়েছে।

এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর মধ্যেই রাজনীতিকরা অ্যাবিতে প্রবেশ করে আসন গ্রহণ করতে শুরু করেছেন।

কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন।

যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন।

উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেয়ার ব্যারিয়ার দেয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

 

যেভাবে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান হবে

লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্টমিনস্টার হলে রানির রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত অবস্থা শেষ হয়েছে। সকাল পৌনে এগারোটা নাগাদ শেষকৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

রানিকে শ্রদ্ধা জানানোর জন্য যারা সারারাত ধরে অপেক্ষা করেছেন, তাদের কেউ কেউ ক্যাম্প করে অবস্থান করেছিলেন।

ক্যাম্প করে যারা অপেক্ষা করেছেন, তাদের মধ্যে ৭৯ বছর বয়সী ডেভিড যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে এসেছেন। যুক্তরাজ্যে তার জন্ম হয়েছিল। রানির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ১৪ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের ৫০০ জনের বেশি রাষ্ট্র বা সরকার প্রধান এবং বিদেশি নেতারা অংশ নিতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার এ জন্য লন্ডন এসেছেন। তিনি শোকবইয়ে স্বাক্ষর করেছেন এবং ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানিতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। আরো থাকবেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার, ইতালির প্রেসিডেন্ট সের্গেও মাটারেল্যান্ড এবং আইরিশ তাইওশেক মাইকেল মার্টিন।

কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের নেতারা গত সপ্তাহেই লন্ডনে এসেছেন। তাদের মধ্যে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার