রাত দুটোয় যাত্রাবাড়ী থেকে লেগুনায় ওঠেন ফারদিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে (২৩) ঘটনার দিন রাত দুইটার দিকে যাত্রাবাড়ীতে দেখা গেছে। সেখান থেকে তিনি একটি লেগুনায় ওঠেন।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান জানান, পরশকে চনপাড়ায় খুন করা হয়েছে এমন মনে হচ্ছে না। রাত আড়াইটায় তার চনপাড়ায় যাওয়ার কথা নয়।

তিনি বলেন, ঘটনার দিন রাত দুইটার দিকে চারজন ফারদিনকে যাত্রাবাড়ী থেকে লেগুনায় তারাবোর দিকে নিয়ে যায়। সুলতানা কামাল সেতু হয়ে বিশ্বরোডের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। পরশকে সাদা গেঞ্জি পরা এক লোক লেগুনায় তুলতে দেখা গেছে। এ ঘটনায় লেগুনাচালক নজরদারিতে আছে।

হারুন বলেন, রাত আড়াইটায় চনপাড়ায় যাওয়ার কথা নয় পরশের। তাকে হয়তো কোনো প্ররোচনা দিয়ে লেগুনায় তোলা হয়েছিল।

https://youtu.be/lofyoMwMA1g

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার