রাতে ঘুম হচ্ছে না! কী করবেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঘুমাতে কে পছন্দ না করে। কেউ কেউ আবার এতোই পছন্দ করেন যে সারারাত ঘুমিয়ে সকালে শুয়ে থেকেই বিশ্রাম নেন আরেকটু ঘুমিয়ে। তবে অনিদ্রায় ভুগেন এরকম লোকের সংখ্যাও কম নেই। আমেরিকার নিদ্রা পরামর্শক ম্যারিয়ান টেইলর স্কাই নিউজকে জানালেন অনিদ্রায় ভোগা মানুষের চোখে ঘুম আনার বেশ কিছু টিপস। চলুন জেনে নেই।

১. মানসিকভাবে চাপ নেবেন না। মানসিক চাপ ও দুশ্চিন্তা আপনার অ্যাড্রেলেনিনের মাত্রা বাড়িয়ে আপনাকে ঘুমে সমস্যা তৈরি করে। চাপ কমানোর জন্য শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারবেন।

২. শুতে যাওয়ার আগে রিলাক্স করুন। ঘুমাতে যাওয়ার অন্তত একঘন্টা আগে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনের পর্দা নিভিয়ে নিন। ঘুমানোর আগে একটা গোসল দিয়ে নিন, পরবর্তী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নিন। আলো কমিয়ে দিয়ে গান ‍শুনুন অথবা বই পড়তে থাকুন। ঘুম না এসে উপায় নেই।

৩. যেহেতু ক্যাফেইনের প্রভাব আপনার শরীরে আট ঘণ্টা পর্যন্ত থাকে। তাই রাতে পর্যাপ্ত ঘুমের জন্য দুপুর একটার পর আর কফি খাবেন না।

৪. রাতের খাবারটা হতে হবে হালকা। স্বল্পমাত্রার কার্বোহাইড্রেট আছে এরককম খাদ্য রাখুন তালিকায়। দিনে বেশি বেশি পানি খান। ঘুমোতে যাওয়ার অন্তত একঘন্টা আগে পানি খাওয়া বন্ধ করে দিন। তাহলে বারবার টয়লেটে দৌড়াতে হবে না।

৫. আপনার মোবাইল ফোনের নীল আলো আপনার ব্রেইনকে ঠিকঠাকমতো ঘুমাতে দেয় না। তাই, বিছানায় ফোন নিয়ে ঘুমাতে যাবেন না। আর প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং একটি নির্দিষ্ট সময়েই ঘুম থেকে উঠার চেষ্টা করুন। এতে কমবে অনিদ্রার সমস্যা।

৬. বারবার ঘড়ির দিকে চোখ বুলাবেন না। কখন ঘুম আসবে, কখন ঘুম আসবে- এইরকম চিন্তা করা বন্ধ করে দিন। অনেক সময় ঘুমের চিন্তায়ই ঘুম আসে না। তাই ঘুমের জন্য অতিরিক্ত চেষ্টা না করে স্বাভাবিক থাকুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার