রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান

news-image

বিনোদন ডেস্ক : ঈদের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।

গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনাম হলো- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়িত হয়েছে।

প্রতি বছরই সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তার গানের সঙ্গে যুক্ত হওয়া। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে টিভিতে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান