রাতে কলা খাওয়া ভালো না খারাপ?

news-image

অনলাইন ডেস্ক : ফল খাওয়া নিয়ে বড়দের একটি পরামর্শ আমরা সবাই পেয়েছি। তা হলো রাতে ফল খেতে হয় না। কোনো চিন্তা না করে সবাই তা নিয়ম ধরেই নিয়েছি। বিশেষ করে রাতে কলা খেতে মানা করেন তারা। প্রচুর ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই ফল দেহের জন্যে দারুণ উপকারী। কিন্তু এটা রাতে খেলে কী সমস্যা? আসুন এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত জেনে নেয়া যাক। সঙ্গে রয়েছে আরো কিছু তথ্য।

আয়ুর্বেদ বলে, রাতের সময় কলা খাওয়া বিপজ্জনক নয়। তবে কলা ঠাণ্ডা ফল। কাজেই যাদের ঠাণ্ডা-সর্দির সমস্যা আছে তাদের রাতে না খাওয়াই ভালো। তাছাড়া এটি হজম হতে বেশ সময় নেয় এবং এটা খাওয়ার পর আলসেমী ভর করতে পারে।

পুষ্টিবিদদের মতে, কলা এমন একটি ফল যা খুবই স্বাস্থ্যকর। দেহের প্রচুর শক্তি দেয়। তবে সর্দি লেগে থাকলে এবং অ্যাজমার সমস্যা থাকলে রাতে না খাওয়া উচিত। তবে ব্যায়ামের পর এবং সকাল-বিকালে খেলে কোনো সমস্যা নেই।

পাকস্থলীর এডিস নিয়ন্ত্রণ করে কলা। রাস্তা বা বাসার ভাজা-পোড়া খেয়ে যাদের অবস্থা খারাপ, তারা রাতে কলা খেলে জ্বালা-পোড়া কমে যাবে। কলা কিন্তু পাকস্থলীর আলসারও নিরাময় করে।

এতে আছে প্রচুর পটাশিয়াম। কাজেই ক্লান্তিকর দিনের পর গভীর ঘুমের জন্যে রাতে কলা উপকারী হতে পারে। পেশিকে আরাম দেয় পটাশিয়াম। সন্ধ্যা বা বিকালের দিকে একটি-দুটি কলা খেলে রাতে ভালো ঘুমের প্রস্তুতি নেয় দেহ। বড় সাইজের একটি কলায় রয়েছে ৪৮৭ মিলিগ্রাম পটাশিয়াম। প্রাপ্তবয়স্কের দেহে প্রতিদিনের চাহিদার ১০ শতাংশ সরবরাহ করে এই সাইজের একটি কলা।

একটি কলায় রয়েছে মাত্র ১০৫ ক্যালোরি। কাজেই আপনি যদি ডিনারে ৫০০ ক্যালোরির কম গ্রহণ করতে চান তো এক কাপ দুধ আর দুটো কলা খেয়ে ফেলতে পারেন।

অনেকের রাতে মিষ্টি জাতীয় খাবার খেতে অস্থিরতা শুরু হয়। সেক্ষেত্রে কলা সবচেয়ে স্বাস্থ্যকর। এই ফল যথেষ্ট মিষ্টি।

কাজেই রাতে কলা খেতে যে কোনো সমস্যা নেই তা বলাই যায়। কিন্তু অ্যাজমা, সাইনাস এবং সর্দির সমস্যা থাকলে রাতের বেলা কলা এড়িয়ে চলাই ভালো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার