রাজ্জাক আশঙ্কামুক্ত, বিভ্রান্তি না ছড়াতে পরিবারের আহ্বান

news-image

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক এখন আশঙ্কামুক্ত। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. আদনান আল ইউসুফ ও মিডিয়া উইং প্রধান ডা. সাগুফা গতকাল এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে এ তথ্য প্রদান করেন। তারা বলেন, নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চিকিৎসা এবং ওষুধ দুটোই সফল হচ্ছে। তারা বলেন, রাজ্জাকের শারীরিক অবস্থা নিয়ে আমরাও আশঙ্কার মধ্যে ছিলাম। কিন্তু এখন সেই আশঙ্কা নেই। তিনি দুই একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। প্রেস ব্রিফিংয়ে রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা রাজ্জাক পরিবার অত্যন্ত মর্মাহত যে, কিছু কিছু অনলাইন পত্রিকা এবং কিছু অতি উৎসাহী ফেসবুকে বিভ্রান্তিকর খবর প্রচার করে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। নায়করাজ রাজ্জাকের মতো একজন ব্যক্তিত্বের বিষয়ে কিছু না জেনে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ না করে একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিলো কেমন করে এটা বোধগম্য হচ্ছে না। এতে বিশ্ব মিডিয়ার কাছে আমাদের অবস্থান কি দাঁড়াচ্ছে? তারাও তো বিভ্রান্ত হচ্ছে। বাংলাদেশের এত বড় একজন নায়কের মিথ্যা মৃত্যু সংবাদ নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণায় আমরা আমাদের দৈন্যতাই তুলে ধরেছি। সাংবাদিক ভাইয়েরা কোথায় আমাদের পাশে দাঁড়াবেন, তা না করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সম্রাট বলেন, আমরা রাজ্জাক পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য। এদিকে আরেক জনপ্রিয় চিত্রনায়ক মেগাস্টার উজ্জল গিয়েছিলেন নায়করাজ রাজ্জাককে দেখতে। তিনি দেখা করেছেন। ইশারায় কথা আদান-প্রদান করেছেন রাজ্জাকের সঙ্গে। ইউনাইটেড হাসপাতাল থেকে বের হয়ে উজ্জল মানবজমিনকে জানান, রাজ্জাক ভাইয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। ইশারায় আমার কাছে দোয়া চেয়েছেন। বসতে বলেছেন। ভাবীও এ সময় কাছে ছিলেন। উজ্জল বলেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে যে গুজবের উৎপত্তি হয়েছিল, তার কোন সত্যতা নেই। বিভ্রান্তিকর একটা বিষয় আমাদের উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় রাজ্জাক ভাই ভাল আছেন। দুই একদিনের মধ্যে আরও সুস্থ হয়ে উঠবেন। আমরা চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে আমাদের এই মহান শিল্পীর জন্য সবার কাছে দোয়া চাই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার