রাজারহাটে উপ নির্বাচনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

news-image

শাহনাজ পারভীন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৪নং চাকিরপশার ইউপির চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাচন অফিস থেকে ৭ প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়।

প্রার্থীরা হলেন- আব্দুস ছালাম মাস্টার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা), আবুল কালাম আজাদ (আনারস), এ্যাড. শফিকুল ইসলাম (মটর সাইকেল), জাকির হোসেন (অটো রিক্সা), রতন মিয়া জাপা মনোনীত প্রার্থী (লাঙ্গল), সাদুজ্জামান টিটু (চশমা) এবং আল মিজান ইবনে মকবুল (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩০৩৫ জন, মোট ভোট কেন্দ্র ১৩টি। ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন পিতা আবুল কালাম আজাদ (আনারস) ও পুত্র আসাদুজ্জামান টিটু (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। কেউ কাউকে নির্বাচনী মাঠে ছাড় দিতে নারাজ। উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চাকিরপশার ইউপির চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ২৫ জুলাই চাকিরপশার ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার