রাজশাহী স্টেশনে ট্রেনে হঠাৎ আগুন

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃনগর ট্রেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে যাত্রার ১০ মিনিট আগে এই ঘটনা ঘটে।

খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটে লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফলে ট্রেনের কয়েকশ যাত্রী দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন। তবে এ ঘটনায় একটি শোভন চেয়ারের কোচ বাতিল করা হয়। পরে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কালো ধোঁয়ায় ওই বগি আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন।

স্টেশন ম্যানেজার বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নেওয়ার ব্যবস্থা করা হয়। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান