রাজশাহীর নিম্নবিত্তদের মাসিক আয়ের ২২ শতাংশই জ্বালানিতে ব্যয়: জরিপ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর নিম্ন আয়ের একটি পরিবারের মাসিক আয়ের ২২ শতাংশ অর্থই চলে যাচ্ছে জ্বালানির পেছনে। পরিবারগুলো প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানি বাবদ গড়ে ২ হাজার ৮২৯ টাকা ব্যয় করে। এর মধ্যে শুধু রান্নার জ্বালানি বাবদ প্রতি মাসে গড়ে খরচ হয় ১ হাজার ৪৬২ টাকা।

সম্প্রতি রাজশাহী নগরীর নামোভদ্রা ও হরিজন পল্লিতে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে চ্যালেঞ্জ: প্রেক্ষিত রাজশাহী সিটি করপোরেশন’ শীর্ষক এক সংলাপে আজ মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল, প্রাণ-প্রকৃতি গবেষক পাভেল পার্থ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বারসিকের গবেষণা সহকারী ডালিয়া চাকমা প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, জরিপের আওতায় আসা জনগোষ্ঠীর ৮১ শতাংশ পরিবার রান্নার কাজে লাকড়ি ব্যবহার করে। ৩৫ শতাংশ পরিবার গ্যাস সিলিন্ডার ও ৩২ শতাংশ পরিবার কেরোসিন ব্যবহার করে। উদ্বেগের বিষয়, ৪৪ শতাংশ পরিবারই রান্নার কাজে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিথিন পুড়িয়ে থাকে। রান্নার ধোঁয়ার কারণে ৮ শতাংশ পরিবারে রয়েছে কাশির সমস্যা।

গবেষণায় উঠে এসেছে, গবেষণার আওতায় আসা মানুষের মধ্যে ৯৫ ভাগই নবায়নযোগ্য জ্বালানি শব্দটির সঙ্গে পরিচিত নন। সংলাপে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়েছে। এ জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার