রাজশাহীতে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ, কঠোর লকডাউন চায় ১৪ দল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হু হু করে করোনার সংক্রমণ বাড়ছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশের কাছাকাছি। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে রাজশাহীতে ‘কঠোর লকডাউন’ দেওয়ার দাবিতে রাজশাহী জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন ১৪ দলীয় জোটের রাজশাহীর নেতৃবৃন্দ।

শনিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন জোটের স্থানীয় শীর্ষ নেতারা। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এই স্মারকলিপি গ্রহণ করেন।

রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, গত এক মাসে রাজশাহীজুড়ে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। মৃত্যু ও সংক্রমণের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড ছাড়াচ্ছে। রামেক হাসপাতালের সূত্র অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতাল তার পরিধি অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে।
করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের আরোপিত বিধিনিষেধ ‘পর্যাপ্ত নয়’ উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, মৃত্যু ও সংক্রমণের উদ্বেগজনক এমন পরিস্থিতিতে গত ২ জুন স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে ‘বিধিনিষেধ’ আরোপ করা হয়েছে তা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পর্যাপ্ত নয়। মানুষের জীবন রক্ষা করতে হলে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই মুহূর্তে বিকল্প পদ্ধতি কঠোর লকডাউন।

স্মারকলিপিতে বলা হয়, আমরা ১৪ দল মনে করি-সবশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা থেকে করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের নিকট যে সুপারিশগুলো করা হয়েছিল; তা গুরুত্ব সরকারের আমলে নিয়ে এবং নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে রাজশাহীতে কঠোর লকডাউনের বিকল্প নেই।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমিরুল হক বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, মহানগর সদস্য সীতানাথ বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার