রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫.৭৮%, মৃত্যু ৩

news-image

২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়।

এদিকে এক দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

এই তিনজনের মধ্যে একজনের ‍মৃত্যু হয়েছে করোনায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন রাজশাহীর বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউ, ২৯/৩০ ওয়ার্ড এবং কেবিনে একজন করে মারা গেছেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫১ জন। বর্তমানে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন রোগী।

এদিকে গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাকে করোনা ধরা পড়েছে ৯৯ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬৪ নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।এর আগে রোববার রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ ছিল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান