রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে পানিতে ডুবে দেড় বছর বয়সী সাজিদ মন্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মো. শাকিল মন্ডলের ছেলে।

প্রতিবেশীরা জানান, আজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। খেলার সময় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। শিশুটিকে বাড়িতে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তার কাকা আকিদুল মন্ডল হঠাৎ বাড়ীর পাশের পুকুরে ভাসতে দেখে শিশুটিকে। পুকুর থেকে তুলে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান