রাজপরিবারের গোপন তথ্যফাঁস করে দিলেন প্রিন্স হ্যারি

news-image

অনলাইন ডেস্ক : হ্যারির আত্মজীবনীমূলক বই স্পেয়ার প্রকাশ করেছে পেঙ্গুইন র্যানডম হাউস। বইটি ১৬টি ভাষা ও অডিওবুক হিসেবে পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশের আগে হ্যারি ও মেগানের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে চারটি টেলিভিশন সাক্ষাৎকার প্রকাশিত হয়।

প্রিন্স হ্যারি তার আত্মজীবনী স্পেয়ার–এ ব্রিটেনের রাজপরিবারের নানা গোপন কথা সামনে এনেছেন। তার বইটি বাজারে আসার কয়েক দিন আগে থেকেই নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

বইটি প্রকাশের আগে টিভিতে দেওয়া সাক্ষাৎকার, বইটি থেকে আগেই ফাঁস হয়ে যাওয়া তথ্য আর ভুলক্রমে আগেই বিক্রি শুরু হওয়া নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।

অবশেষে মঙ্গলবার বইটি বাজারে এসেছে। এ বই আগভাগেই হাতে পেতে অনেক পাঠক বইয়ের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছেন।

হ্যারি তার আত্মজীবনী স্পেয়ার-এ নিজের জীবন সংগ্রামের পাশাপাশি রাজপরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এর মধ্যে তার বাবা প্রিন্স চার্লস, সৎমা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। তার বইয়ে ব্যক্তিগত এসব অজানা তথ্য সামনে আসায় বিশ্বজুড়ে অনেক পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

লন্ডনের ভিক্টোরিয়া রেলস্টেশনের একটি বইয়ের দোকানের শ্রমিকদের মধ্যরাতেই নতুন বইটির প্যাকেট খুলতে দেখা যায়। লন্ডনের বইয়ের দোকান ওয়াটারস্টোনসের সামনে দাঁড়িয়ে বইকেনার অপেক্ষায় ছিলেন ৫৯ বছর বয়সি ক্যারোলিন লেনন।

ক্যারোলিন বলেন, ‘আমি প্রিন্স হ্যারিকে পছন্দ করি। আমি ব্রিটিশ রাজপরিবারকেও পছন্দ করি।’ বই কিনে ছবি তোলার সময় ক্যারোলিন বলেন, তিনি দ্রুত বইটি পড়ে শেষ করবেন।

অ্যামাজন ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডার ওয়েবসাইটে বিক্রির শীর্ষ স্থানে থাকার রেকর্ড গড়েছে বইটি।

সূত্র: রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার