রাজপথে মারাত্মক সংঘাত সৃষ্টি হতে পারে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিবর্তিত হচ্ছে তাতে রাজপথে মারাত্মক সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত ঢাকাভিত্তিক সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি সামনে একটি সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি। সমস্ত বিরোধ নিষ্পত্তি করার দায়িত্ব সরকারের রয়েছে।’

ফখরুল বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের অংশগ্রহনের কোনও সুযোগ নেই।

তিনি সরকারের বিরুদ্ধে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের হয়রানি এবং সরকারবিরোধী সমাবেশে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, বিরোধীদের সমাবেশ বানচাল করতে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের দ্বারা বাধা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, তাদের লোকজনকে ভয় দেখানো হচ্ছে।গোয়েন্দারা ডিসি ও এসপিদের সঙ্গে বসে আমাদের কর্মসূচি বানচালের সিদ্ধান্ত দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান