রাজনৈতিক ব্যর্থতাই পূর্ব পাকিস্তানকে আলাদা করে: পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) আলাদা হয়ে যাওয়া সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতাই ছিল।’ গতকাল বুধবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ১৯৭১ সালে তৎকালীন পাক সেনাবাহিনীর পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন বিদায়ী সেনাপ্রধান। বক্তব্যের শুরুতেই তিনি উল্লেখ করেন, যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করছেন, যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যান।

জেনারেল বাজওয়া বলেন, ‘আমি কিছু তথ্য সংশোধন করে দিতে চাই। ১৯৭১ সালে পাকিস্তানের লড়াই করা সৈন্যের সংখ্যা ৯২ হাজার নয়, ৩৪ হাজার ছিল। বাকিরা সরকারের বিভিন্ন দপ্তরের ছিলেন। এই ৩৪ হাজার সৈন্য ভারতীয় সেনাবাহিনীর আড়াই লাখ সেনা এবং মুক্তিবাহিনীর দুই লাখ সদস্যের বিরুদ্ধে লড়াই করেন।’

তিনি বলেন, ‘কঠিন প্রতিকূলতা সত্ত্বেও আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং অনুকরণীয় ত্যাগ স্বীকার করেছে। যদিও পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর এই আত্মত্যাগকে পাকিস্তান এখনও স্বীকৃতি দেয়নি, যা ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেকশও স্বীকার করেছেন।’

জেনারেল বাজওয়া আরও বলেন, ‘আমি আত্মত্যাগ করা সৈন্যদের অভিবাদন জানাই এবং তা অব্যাহত রাখব। তারা আমাদের বীর এবং তাদের জন্য জাতির গর্ব করা উচিত।’

পাকিস্তানের সেনাবাহিনীকে ছয় বছর নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসের শেষের দিকে অবসর যাচ্ছেন জেনারেল বাজওয়া। ২০১৬ সালে তিন বছরের জন্য পাকিস্তানের সেনাপ্রধান নিযুক্ত হয়েছিলেন তিনি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদে সেনাপ্রধানের মেয়াদ সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে তার মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার