রাজনৈতিক প্রচারণায় আর কর্মী পাঠাবে না ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : ব্লুমবার্গের তথ্যমতে ডোনাল্ড ট্রাম্প ৪৪ মিলিয়ন ডলার ফেসবুকের পিছনে খরচ করেছিলেন তার নির্বাচনী প্রচারণার জন্য।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক রাজনৈতিক প্রচারণায় কর্মী পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছে। এতদিন রাজনৈতিক দলের কাছে তাদের একনিষ্ঠ কর্মী পাঠাতো। যাদের একমাত্র কাজ ছিল ঐ দলের অনলাইন বিজ্ঞাপন কিভাবে বাড়ানো যায় বা উন্নত করা যায় তাতে সাহায্য করা।

সামাজিক যোগাযোগের এই মাধ্যম ফেসবুক, গুগলের পরেই সবচেয়ে বড় অনলাইন অ্যাডভারটাইসিং ব্রোকার। গুগল এবং টুইটারও রাজনৈতিক প্রচারণায় বিশেষ উপদেশ দেয়ার প্রস্তাব দিয়ে থাকে। কিন্তু ফেসবুকের মত তারা বলেনি যে তারা সেটা আর করবে না বা বন্ধ করার কোন ইঙ্গিতও দেয়নি।

এদিকে ফেসবুক জানিয়েছে, তারা বরং সব রাজনৈতিক দলের জন্য তাদের ওয়েবসাইটের মাধ্যমেই বিনামূল্যে বিজ্ঞাপনের ব্যাপারে উপদেশ দেবে। তবে ফেসবুক কিন্তু এটা বলেনি যে তারা রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করাও বন্ধ করে দেবে।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমের ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এনালিটিকা। তারা ৫০ মিলিয়ন গ্রাহকের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে—এমন তথ্য ফাঁস হলে আলোড়ন শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার