রাজধানীতে ৪ বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিকনগর ও মেরুল বড্ডায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টায় মানিকনগর চৌরাস্তায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় মেরুল বড্ডায় এ আগুন দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।

তিনি জানান, মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৫টা ২৬মিনিটে তারা আগুন নির্বাপণ করে। আগুন ২টি বাস সম্পূর্ণ ও ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

আনারুল ইসলাম আরও জানান, এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় মেরুলবড্ডা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান