রাজধানীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে রনি (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক হাসান (৩৮)। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। রনি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে আরেক ট্রাক চালক মো. উজ্জ্বল মিয়া জানান, ট্রাকে পাথর নিয়ে রনি রাতে ঢাকায় আসেন। এরপর ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে আবার চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। ট্রাকটি শ্যামলীতে আসার পর আরেটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক হাসান ও হেলপার রনি গুরুতর আহত হন। স্থানীয়ারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি শেরেবাংলা নগর থানা পুলিশকে জানানো হয়েছে। রনির মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান