রাজধানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫‌ ইউ‌নিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকায় এক‌টি আটতলা ভব‌নের বেজ‌মে‌ন্টে আগুনের ঘটনা ঘটে। রোববার দুপুর ১২টার পর এই অগ্নিকা‌ণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫‌টি ইউ‌নিট। পরে দুপুর দেড়টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে‌ ফায়ার সা‌র্ভিস। ভবনের দ্বিতীয় তলা থেকে দুইজন নারী ও একজন পুরুষ‌কে নিরাপদে নামিয়েছে ফায়র সা‌র্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর আদাবরে ১০ নম্বর সড়কের একটি আটতলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার