রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে আগুনটি খুব ছোট ছিল এবং তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনা কোনো নাশকতা ছিল কি না তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে ট্রেনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। এতে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধা পাচ্ছিল। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভায়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের পর ট্রেনে আগুন দেখা যায়। এরপর ক্যান্টনমেন্ট স্টেশনেই ট্রেনটি থামানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান