রাজধানীতে বাস থেকে ফেলে চাপা দিয়ে যাত্রীকে হত্যার অভিযোগ

news-image

মেডিকেল প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়িতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার পর চাপা দিয়ে এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ির শহীদ ফারুক স্মরণীতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবু সায়েম মুরাদ (৩৫)। তিনি দক্ষিণ যাত্রাবাড়ি শহীদ ফারুক স্মরণী এলাকায় হেদায়েত উল্লাহর ছেলে। একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন মুরাদ।

এ ঘটনায় বাসের চালক সালাউদ্দিন (৪০) ও চালকের সহকারী মোহনকে (২২) গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা। তারা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

নিহতের বড় ভাই আবু সাদাত সাহেদ জানিয়েছেন, ওই বাসে চড়ে তার ভাই বাসায় ফিরছিলেন। বাসে চালকের সহকারী এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নিয়েছেন। মুরাদ তার প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

নিহতের ভাই অভিযোগ করেন, যাত্রাবাড়িতে মুরাদ নামার সময়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ওই বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ভাই মারা যান।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘বাসটি ৮ নম্বর রুটের বাস। এটি গাবতলি থেকে যাত্রাবড়ি যায়। বাসের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার