রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় যাত্রাবাড়ী ও সকাল ৭টায় শাহবাগে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নীরব (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, ভোর ৪টার দিকে ভাঙা প্রেস ময়লার রাস্তায় অজ্ঞাতনামা কোন যানবাহন ধাক্কা দেয় নীরব নামে ব্যক্তিকে। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

তিনি জানান, নিহতের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বর্তমানে কাজলা উত্তরপাড়ায় থাকতেন। তার বাবার নাম মফিজুল ইসলাম বলে জানা গেছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, সকাল ৭টার দিকে আব্দুল গনি রোডের ক্রসিংয়ে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান ওই নারী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান