রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিন পরেই ঈদুল আজহা। যে কারণে রাজধানী ঢাকার পথে পথে এখন মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন এসব মানুষ। কিন্তু পথে নেমে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। রাজধানীতে এখন গণপরিবহনের সংকট দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর আসাদগেট, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, শাহবাগে যানবাহনের তীব্র সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যাত্রীবাহী বাস পাওয়া যাচ্ছে না। যারা ঢাকায় ঈদ করবেন তারা ঘর থেকে বেরিয়ে পড়ছেন চরম বিপাকে। গণপরিবহন কম থাকায় মানুষের চাপে পিকআপেও যাত্রী বহন করতে দেখা যাচ্ছে।

ভোগান্তির এখানেই শেষ নয়। প্রতিটা বাসেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। গন্তব্য যেখানেই হোক, বাসে উঠলেই গুণতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। ১০ টাকার ভাড়া ১০০ টাকা কেন- জানতে চাইলে বাসের হেলপার বললেন, ‘গাড়ি নাই তো আর ঈদের আগে, তাই একটু বাড়ায়া নিতাছি’।

এদিকে, গণপরিবহনের ঘাটতির সুযোগে দৌরাত্ম্য বেড়েছে সিএনজি অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের। শ্যামলী থেকে এক যাত্রী যাবেন স্কয়ার হাসপাতালে। বাস সংকট দেখে দামদর করছেন এক মোটরসাইকেল চালকের সঙ্গে। ওই বাইকার ভাড়া চাইছেন ২০০ টাকা। বাইকে নিয়মিত ভাড়া যেখানে ১০০ টাকা থেকে ১২০ টাকা। উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকেই। এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন নারী-শিশু ও বয়স্করা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান