রাজধানীতে আ.লীগের ৩০ জানুয়ারির সমাবেশ স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ। আজ সোমবার দলটির ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন ৩০ জানুয়ারি সারা দেশে ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরপর একইদিনে দেশব্যাপী শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু ঢাকায় সমাবেশ স্থগিতের ঘোষণা দিল ক্ষমতাসীনরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩০ জানুয়ারি নির্ধারিত শান্তি সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান