রাজকে লুজার বললেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : শরিফুল রাজ ও পরীমণি দু’জনে এখন দুই মেরুর বাসিন্দা। তবে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্য মাঝে মধ্যেই এক হন তারা। গেল ক’দিন আগে রাজ্যের ১০ মাস পূর্তিতে এক হয়েছিলেন এই তারকা দম্পতি। কেক কাটার অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই পরীর বাসা থেকে বেরিয়ে যান রাজ। অনুষ্ঠানিক ‘বিচ্ছেদ’ না হলেও, একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ফলে বাবা হিসেবে ছেলের কাছাকাছি থাকার সুযোগটাও কমে গেছে রাজের!

আর সেই কথা স্মরণ করেই বিশ্ব বাবা দিবসে পরী লিখেছেন তার ফেসবুকে। তার কথায়, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজ-ই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেও নেই সেসব। যত আবার ফ্রেন্ডিদের সঙ্গে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’

এদিকে, রাজ-পরীর সংসার জীবন ভালো যাচ্ছে না- এমন খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। জানা যায়, পরীর পক্ষ থেকে মত পাওয়া গেলেও রাজের বক্তব্য ছিল ভিন্ন। রাজ জানিয়েছেন, তিনি আর পরীর সঙ্গে সংসার করবেন না। আর এ নিয়ে দু’জন পৃথকভাবে কথাও বলেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ-পরীমণি। তখন তারা দুজনই ‘গুনিন’ সিনেমার কাজ করছিলেন। তবে চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। তখনই জানা যায়, তাদের বিয়ের খবরটি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান