রাঙ্গার কুশপুতুল দাহ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে দল থেকে অব্যাহতি পাওয়া সাবেক প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গার আপত্তিকর বক্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় নেতারা রাঙ্গাকে তার বক্তব্যের জন্য প্রকাশে ক্ষমা না চাইলে উপযুক্ত শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন।

গত ২৩ অক্টোবর রাজধানীতে রওশন এরশাদপন্থীদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে জি এম কাদেরের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দেন রাঙ্গা। সে সময় রাঙ্গা বলেন, জাতীয় পার্টির বনানী ও কাকরাইল অফিস থেকে তাকে (জি এম কাদের) তাড়িয়ে দেওয়া হবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। সে সময় অনেক আপত্তিকর কথাও বলেন রাঙ্গা।

বুধবারের সমাবেশে জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু বলেন, মসিউর রহমান রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। রাঙ্গা যে ভাষায় বক্তৃতা করেছেন, তা আমাদের রুচিতে বাধে। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা নোংরামির জবাব দিতে জানে। জাতীয় পার্টিতে থেকে কেউ দালালি করলে সে কখনো ক্ষমা পাবে না। ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে, গণধোলাইয়ের শিকার হবে।

এই নেতা আরো বলেন, রাঙ্গার কথাবার্তায় লাগাম নেই। তাই যেখানে রাঙ্গা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার রাজনীতি শেষ করে দিতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে আছে বলেই রাঙ্গার নেতৃত্বে জিএম কাদেরের জাতীয় পার্টিকে অপবাদ দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি আছে এবং থাকবে, আপনারা বিলীন হয়ে যাবেন।

জাপার আরেক প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা বলেন, জাতীয় পার্টি ঘুরে দাঁড়ালেই ষড়যন্ত্র শুরু হয়। জি এম কাদেরের নেতৃত্বে পার্টি এখন দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এ কারণেই একটি কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করেছে।

এই নেতা রাঙ্গাকে উদ্দেশ্য করে বলেন, যারা দালালি করবে, জাতীয় পার্টিতে তাদের জায়গা হবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা কারো ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না।

ওইদিন রাঙ্গা তার বক্তব্যে আরও বলেন, জি এম কাদের মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছেন। বিএনপির জোটে যাবেন, সে কথা বলে টাকা নিচ্ছেন, আবার আওয়ামী লীগের সঙ্গে থাকবেন বলেও নিচ্ছেন।

এমনকি জি এম কাদের পেট্রোলিয়াম করপোরেশনে কর্মরত থাকার সময় দুর্নীতির দায়ে বরখাস্ত হন বলেও সেদিন অভিযোগ করেন রাঙ্গা।

বুধবারের প্রতিবাদে সভায় আরো বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ও আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান ও জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমা আক্তার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার