রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধস

news-image

 

নিজস্ব প্রতিবেদক :রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারামে গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে পাহাড় ধস হয়েছে। এ কারণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, ‘সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। এখান মোট ১১২টি কটেজে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আক্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য সোনাদস্যরা কাজ শুরু করেছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান