রাউটার থেকে মোবাইলে চার্জ

news-image

প্রযুক্তি ডেস্ক : নতুন এক ধরনের ওয়াই-ফাই প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে তারহীন উপায়ে ট্যাব ও স্মার্টফোনের মতো যন্ত্রে চার্জ দেওয়া যাবে। মার্কিন প্রযুক্তিবিদেরা প্যাঁচানো তারের কবল থেকে প্রযুক্তিপ্রেমীদের মুক্তি দিতে কমপক্ষে ৩০ ফুট (৯.১ মিটার) দূরত্ব পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পদ্ধতি উদ্ভাবনে সফল হওয়ার দাবি করেছেন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘পাওয়ার ওভার ওয়াই-ফাই’ নামের প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা বর্তমান ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করেই যন্ত্রে চার্জ দিতে পারবে এবং কর্ডের দরকার হবে না।

গবেষক ভামসি তাল্লা বলেন, ওয়াই-ফাইয়ের বিশাল অবকাঠামো বিদ্যমান আছে। এই কাঠামো ব্যবহার করে বাস্তবসম্মত অ্যাপ্লিকেশন তৈরি করাই যথেষ্ট। পাওয়ার ওভার ওয়াই-ফাই যন্ত্রটি অ্যাকসেস পয়েন্ট ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সিকে (আরএফ) ডাইরেক্ট কারেন্টে (ডিসি) রূপান্তর করতে পারে। এতে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার লাগানোর দরকার পড়ে না। তবে এর কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে রাউটারের সর্বোচ্চ শক্তির সীমাবদ্ধতা। গবেষকেরা সেই সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছেন।

গবেষকেরা এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালান। এই পরীক্ষায় ওয়াই-ফাই এর সাহায্যে নজরদারির ক্যামেরা ১৭ ফুট দূর থেকে রাউটারের মাধ্যমে তারহীন উপায়ে চার্জ দেওয়া সম্ভব হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে রাউটার দিয়ে একাধারে যেমন চার্জ দেওয়া যায় তেমনি কোনো ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করাও যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার