রমেকে মৃত্যুর ৪ মাস পর চিকিৎসককে পদায়ন!

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ক্যান্সারে মারা যাওয়ার ৪ মাস পর রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আরা শেখকে পদায়ন করা হয়েছে। তার স্বামী শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান। মৃত ওই চিকিৎসক ছাড়াও রংপুর মেডিকেল কলেজের আরও ৬৪ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজে গাইনি অপস বিভাগের মৃত ডা. ফেরদৌস আরা শেখকে গত ৪ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রংপুর মেডিকেল কলেজ থেকে হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা ৭/৭/ ২১ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন থেকে অবমুক্তি বলে গণ্য হবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজ থেকে ৬৫ জন চিকিৎসককে হাসপাতালে পদায়ন করা হলো। এর মধ্যে ডা. ফেরদৌস আরা শেখ প্রায় ৪ মাস আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার কোড নম্বর দেওয়া হয়েছে ৩৯৯১১।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুর উন নবী লাইজু বলেন, এটি ভুলবসত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা হয়েছে। উক্ত চিকিৎসক প্রায় ৪ মাস আগে ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। তার স্বামী ডা. মনিরুজ্জামান একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। তার বাড়ি রংপুর নগরীর মুলাটোল এলাকায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, এটি ভুল করে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি ঠিক করে নেবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান