রমজান উপলক্ষে আমিরাতে পণ্যে ব্যাপক ছাড়

news-image

নিউজ ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবছরের ন্যায় এবারও নিত্য প্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের মজুদ ও মূ্ল্য নিয়ন্ত্রণে রয়েছে নানা আয়োজন। দেশটির প্রতিটি মার্কেট, সুপার মার্কেট, হাইপার মার্কেট ও সুপার শপে ভোগ্য পণ্য থেকে শুরু করে ব্যবহার্য সব পণ্যে ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যহ্রাসের ব্যবস্থা করা হয়েছে। রমজান উপলক্ষে এবার ৪৫০০ আইটেমের পণ্য সামগ্রী হ্রাসকৃত মূল্যে দেওয়া হচ্ছে যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

আমিরাতজুড়ে ক্যারিফোর, লুলুগ্রুপ, বাংলাদেশি মালিকানার আলম গ্রুপ, কো-অপ, আল মদিনাসহ বড় বড় হাইপার ও সুপার মার্কেটগুলো রমজান উপলক্ষে হ্রাসকৃত মূল্যে পণ্য সামগ্রীসহ কেনাকাটায় এসব সুবিধা দিয়েছে। দেশটির প্রতিটি প্রদেশের মিউনিসিপ্যালিটি অফিসসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ মূল্যহ্রাস ও পর্যাপ্ত পণ্যসামগ্রীর মজুদ নিয়মিত তদারক করছে।

আমিরাতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী ও স্হানীয় আমিরাতিরা প্রতিবছরের ন্যায় এ বছরেও সরকারের এ আয়োজনে সন্তুষ্ট। বিভিন্ন দেশের প্রবাসীরা কার্গোর মাধ্যমে হ্রাসকৃতমূল্যে পণ্যসামগ্রী ক্রয় করে নিজ নিজ দেশে পাঠাচ্ছেন। তবে কার্গো জঠিলতায় এবার হ্রাসকৃত মূল্যে পণ্যসামগ্রী ক্রয় করে দেশে পাঠানোর পরিমাণ কম দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার