রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : রমজানে মাধ্যমিকে বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় চলবে ৯ কার্যদিবস। প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। এরপর ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি এবং ২৭ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হলে সরকারের তরফে এ সিদ্ধান্ত জানানো হয়। সভাটি মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) হয়।

কমিটি সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আলী আজম, ফেরদৌসী ইসলাম ও মাহমুদ হাসান।

বৈঠকে বলা হয়, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ায় তাদের শিখন ঘাটতি হয়েছে। এটি কাটিয়ে উঠতে আগেই ১৫ রোজার পর থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করে শিক্ষাপুঞ্জি প্রকাশ করা হয়। আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে। এ জন্য ২৩ মার্চ থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। করোনাকালীন ক্ষতি পোষাতে ১৫ রমজান পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারপরও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানের ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদীয় কমিটিতে উঠানো হয়েছিল। কমিটির সদস্যরা তা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ১৫ রমজান পর্যন্ত ক্লাস চললেও তার মধ্যে দুটি শুক্রবার-শনিবার থাকায় চার দিন বন্ধ থাকছে। আবার ইস্টার সানডে (বড় দিন) রয়েছে। সব মিলে রোজার মধ্যে মাত্র ৯ কার্যদিবস খোলা থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার