রমজানে বাড়ছে না প্রাথমিকে ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব আমিনুল ইসলাম। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সচিব আমিনুল ইসলাম বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই।

এদিকে তীব্র গরম ও যানজটে নাকাল নগরবাসী। গরমে অনেক প্রাথমিক বিদ্যালয়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আদালতে রিট গড়িয়েছে। এমত অবস্থায় রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান