রবীন্দ্রনাথ-নজরুল দেবতা নন: নোবেল

news-image

বিনোদন ডেস্ক : বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কন্টেন্ট তৈরির অভিযোগে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গান গাওয়া, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে অভিনয় এবং কন্টেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টিতে ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের সারেগামাপা প্রতিযোগিতায় পরিচিত পাওয়া কন্ঠশিল্পী নোবেল। আজ শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’

ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদান রাখেননি মন্তব্য করে নোবেল লিখেন, ‘যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই, তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এ দেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান