রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে গণশুনানি 

news-image

 

প্রযুক্তি ডেস্ক : মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে আগামীকাল বুধবার গণশুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই শুনানির আয়োজন করা হয়েছে।

শুনানি শুরুর আগে সকাল সাড়ে ৯টায় শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া।

 

 

গত ৩০ জানুয়ারি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর ৮৭ ধারা অনুযায়ী এ গণশুনানি করা হবে। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন ব্যবহারকারী, ভোক্তা সংস্থা, পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবেন।

গণশুনানিতে অংশ নিতে হলে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেকেই অনলাইনে নিবন্ধন করেছেন। এসব আবেদন থেকে দৈবচয়ন পদ্ধতিতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গণশুনানিতে ডাকা হচ্ছে কাল।

 

 

 

এদিকে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনুষ্ঠানিক চুক্তি করেছে রবি ও এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে একীভূত হওয়ার আনুষ্ঠানিক আবেদন করে অপারেটর দুটি।

সে আবেদনের বিভিন্ন দিক বিটিআরসি এখন পরীক্ষা-নিরীক্ষা করছে। তারই অংশ হিসেবে গণশুনানির এ তারিখ ঘোষণা করা হয়। এর আগে এ বিষয়ে অন্য অপারেটরদের প্রতিক্রিয়াও জেনেছে বিটিআরসি। তারাও এতে সায় দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার