রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার তাগিদ মন্ত্রীর

1311003নিউজ ডেস্ক : প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, দরিদ্র মানুষগুলো ভাগ্য বদলানোর আশায় বিদেশে কাজ করতে যান। কাজেই তাঁদের অধিকারগুলো যেন লঙ্ঘিত না হয়, সে জন্য মধ্যপ্রাচ্যসহ সর্বত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাজ করা উচিত। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন ডিপ্লোম্যাসি ট্রেনিং প্রোগ্রামের (ডিটিপি) নির্বাহী পরিচালক প্যাট্রিক আর্লে আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই আহ্বান জানান। পরে মন্ত্রী ডিটিপির কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যান, তাঁদের বেশির ভাগই সাধারণ মানুষ। অনেক সময় তাঁদের সঙ্গে যথাযথ আচরণ করা হয় না। এ ব্যাপারে সবার কাজ করা উচিত। ডিটিপির নির্বাহী পরিচালক প্যাট্রিক আর্লে বলেন, ১৯৮৯ সালে ডিটিপি প্রতিষ্ঠিত হয়। ডিটিপি মধ্যপ্রাচ্যের শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়। বাংলাদেশেও এই কাজটি হচ্ছে। সর্বজনীন মানবাধিকার ঘোষণা, জাতিসংঘের আইন, শ্রম আইন, এগুলো কীভাবে প্রবাসীদের অধিকার রক্ষা করতে পারে, ডিটিপি প্রশিক্ষণার্থীদের সেটা শেখাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন-বিষয়ক গবেষণা সংস্থা রামরুর সমন্বয়ক সি আর আবরার বলেন, দেশে হোক বা বিদেশে হোক, প্রবাসী শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল ইসলাম, যুগ্ম সচিব মোহসিন চৌধুরী, ব্র্যাকের কর্মকর্তা পারভেজ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার