রপ্তানি বাড়াতে ৪৩ পণ্যে নগদ প্রণোদনার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে বস্ত্রখাতের ৫টি উপখাতসহ মোট ৪৩টি পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ ঘোষণা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবছরে শতভাগ হালাল মাংস ও হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানির সঙ্গে জড়িত ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন।

বস্ত্রখাতে যুক্তরাজ্যে রপ্তানি বাজার বাড়াতে এ সহায়তা দেওয়া হবে না। তবে গত বছরের মতো চলতি বছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানগুলো পণ্যখাতের নগদ সহায়তা পাবে।

সংশ্লিষ্টরা জানান, ঘোষিত নগদ সহায়তা পণ্যগুলোর রপ্তানি বাজার বাড়াতে সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান