রণবীর-কাটরিনার বাগদান!

58258_katবিনোদন প্রতিবেদক :কথাটি সত্যি হলে রণবীর কাপুর ও কাটরিনা কাইফের ভক্তদের জন্য এটি হবে নতুন বছরে সবচেয়ে বড় চমক। শোনা গেছে, বলিউডের এ দুই তারকা লন্ডনে বাগদান সম্পন্ন করেছেন। গত ৩০শে ডিসেম্বর ঘরোয়াভাবে দুই পরিবারের সামনে কাটরিনার অনামিকায় আংটি পরিয়ে দেন রণবীর। কাটরিনার পরিবারের সদস্যরা লন্ডনে থাকেন। এজন্যই লন্ডনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই রণবীর ও কাটরিনার মধ্যে ভাববিনিময় শুরু হয়। এরপর তারা অভিনয় করেন প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’তে। তবে এ ভাববিনিময়টা থেমে না থেকে প্রণয়ে রূপ নেয়। স্পেনে ছুটি কাটাতে গিয়ে সমদ্রসৈকতে বিকিনি পরা কাটরিনার পাশে রণবীরের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই জানা যায় তাদের প্রেম কাহিনী। সম্প্রতি তারা একই ফ্ল্যাটে উঠেছেন। তবে জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে গেছেন তারা। অবশ্য পরে বিষয়টি স্বীকারও করে নিয়েছেন বলিউডের এ লাভবার্ড।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার