রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির বিকট আওয়াজ, খতিয়ে দেখছে পুলিশ

news-image
রংপুর ব্যুরো : রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়রের কক্ষে মটর মালিক সমিতির সভাপতির পিস্তল থেকে গুলির বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার  বেলা সোয়া বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। ওই সময় সেখানে একটি বেসরকারি সংস্থা আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে প্রতিকী মেয়রের দায়িত্ব পালন অনুষ্ঠান চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বেলা বারোটার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে প্রতিকী মেয়রের দায়িত্ব পালন সম্পর্কিত একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাত করতে আসেন। ওই সময় কক্ষে অন্তত ১৫-২০ জন উপস্থিত ছিলেন।
মেয়র মোস্তফা বলেন, কুশল বিনিময়ের একপর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল ফোন বের করেছিলেন। এসময় অসাবধানতাবশত তার পকেটে রাখা ব্যক্তিগত পিস্তল হাত থেকে মেঝেতে পড়ে যায়। এতে গুলির বিস্ফোরণে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোলস খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান। এ বিষয়ে রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত সেখানে একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি অনিচ্ছাকৃত ভাবে ঘটে যাওয়া একটি ঘটনা।
এ ঘটনায় রংপুর মহানগর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোজাম্মেল হক। পুরো ঘটনাটি গুরুত্বপূর্ণ সহকারে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) রাজীব বসুনিয়া। তিনি জানান, এটি মিসফায়ার বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে।‌

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার