রংপুর সিটির কাউন্সিলর শিপলু গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম ওরফে শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরের দর্শনা মোড় রেলগেট এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালি থানার তিনটি, তাজহাট থানায় একটিসহ চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ শিপলুকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নেয়। এর মধ্যে বিদ্যুতের বিল বকেয়া রাখার অভিযোগে দুটি এবং জমি দখল ও মারামারিসংক্রান্ত দুটি মামলা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে জাকারিয়া নগরের দর্শনা মোড় রেলগেট এলাকায় তার ভগ্নিপতির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় জাকারিয়াকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ও দলের নেতাকর্মীরা পুরো বাড়ি ঘিরে ফেলেন। এতে পুলিশ বাড়ির ভেতরে ঢুকতে বাধা পায়।

এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, সঙ্গে পুলিশের সংখ্যাও বাড়তে থাকে। একপর্যায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাকারিয়ার সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করেন। কিন্তু নেতাকর্মী ও এলাকাবাসীর বাধার মুখে সেটাও সম্ভব হয়নি। পরে রাত সাড়ে নয়টার দিকে আলোচনার কথা বলে নেতাকর্মী ও এলাকাবাসীর বাধার মুখেই জাকারিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

এর আগে সংবাদ প্রকাশের জেরে গত বুধবার যমুনা টেলিভিশনের সাংবাদিক সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা করেছিলেন শিপলু। আদালতের বিচারক আবদুল মজিদ অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ (৫৫) ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি (৫০)।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার