রংপুর মেডিকেল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টা : আটক ৬ ও তিনটি ট্রাক জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে ভূয়া চালানের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টার ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে অক্সিজেন সিলিন্ডার পাচার চক্রের সদস্য সন্দেহে তিন ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন হাসপাতালের কর্মচারীরা। এ ঘটনায় অক্সিজেন সিলিন্ডার পরিবহনে আসা তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ। এসময় তিনটি খালি ট্রাক থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাকে কোন অক্সিজেন সিলিন্ডার ছিলো না।

আটকরা হলেন, দিনাজপুর জেলা সদরের বাসিন্দা ট্রাকচালক জহুরুল ইসলাম (৪৩), মো. হাবিল (২৯), মো. সুজন হোসেন (২৯) ও হেলপার সাঈদ হাসান (২৯), সাইফুল ইসলাম (৩৪) এবং আশিক রায় (২৮)। তাদের সকলের বাড়ি দিনাজপুর জেলায়।

আটক ট্রাকচালকদের একজন সুজন হোসেন। তিনি আটকের আগ মুহুর্তে ঘটনার বিষয়ে পুলিশকে জানান, অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ৩টি ট্রাক ভাড়া করে রেজাউল নামের এক ব্যক্তি। ৪০ হাজার টাকার বিনিময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তা মহাখালীতে পৌঁছে দেয়ার চুক্তি হয়। হাসপাতালের গেটে আসার পর রেজাউল নামের ব্যক্তিকে ফোন দিলে তিনি অক্সিজেন আনা-নেয়ার পয়েন্টে ট্রাক আনতে বলে এবং একটি নম্বর দিয়ে সেখানে ৩ হাজার টাকা পাঠাতে বলে। আমরা টাকাগুলো পাঠানোর পর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটিও বন্ধ রয়েছে।

এদিকে ট্রাক চালক হাবিলের কাছ থেকে জব্দ করা বুকিং চালানে দেখা গেছে, রেজাউল নাম উল্লেখ করা এক ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার রংপুর থেকে ঢাকায় পরিবহনের জন্য ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। চালানে ট্রাকচালকের ফোন নম্বর থাকলেও
রেজাউলের কোনো নম্বর ছিলো না। শুক্রবার সকালে দিনাজপুর থেকে তিনজন চালক ও হেলপার ট্রাকসহ রংপুরের উদ্দেশ্যে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা রমেক হাসপাতাল চত্বরে পৌঁছান।

এ ঘটনায় ছয়জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ। তিনি জানান, অক্সিজেন সিলিন্ডার চুরির বা পাচারের চেষ্টার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে ট্রাকের চালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মূল বিষয়টি উদঘাটন হবে বলে আশা করছি।

এ ব্যাপারে রমেক হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ইনচার্জ সাঈদ বাবু বলেন, শুক্রবার বিকেলে ঢাকা থেকে হাসপাতালে এক ট্রাক অক্সিজেন সিলিন্ডার আসার কথা ছিলো। কিন্তু তার পরিবর্তে দিনাজপুর থেকে আসা খালি ট্রাক তিনটি চালান নিয়ে স্টোরে যোগাযোগ করলে সন্দেহ তৈরি হয়। পরে তাদের কথা বার্তায় সন্দেহ সৃষ্টি হলে আটক করে বিষয়টি পুলিশকে জানানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এটি কোনো প্রতারক চক্রের ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, পুরো ঘটনাটি প্রতারণার ফাঁদ হতে পারে। ট্রাক বুকিংকারী হিসেবে তার নাম থাকার বিষয়টি রহস্যজনক। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করতে পুলিশকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার