রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এনজিও গ্রাম মেশিন বিকল এক বছর, বিপাকে পড়েছে রোগীরা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনজিও গ্রাম মেশিন প্রায় এক বছর ধরে বিকল অবস্থায় পড়ে থাকায় হৃদ রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। ফলে সাম্প্রতিক করোনার ভাইরাসের কারণে ভারতে যাওয়া কঠিন হওয়ায় বিপাকে পড়েছে রংপুর বিভাগের আট জেলার রোগীরা। এনিয়ে অনেক রোগী-স্বজন ও সচেতন নাগিরকবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের উদাসীনতায় এমনিতেই রংপুর মেডিকেল করেজ হাসপাতালের চিকিৎসা সেবা নেই, তার ওপর মেশিনগুলো বিকল থাকায় রোগীদের ভোগান্তি চরমে উঠেছে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন,করোনাকালীন সময়ের জন্যই কিছুটা ব্যাঘাত ঘটেছে।
রমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের এনজিও গ্রাম মেশিনটি গত বছর ২১ অক্টোবর থেকে বিকল হয়ে পড়ে আছে। ফলে হৃদযন্ত্রের সঠিক পরীক্ষা, স্থায়ী ও অস্থায়ী পেসমেকার এবং রিং স্থাপন বন্ধ রয়েছে। রংপুরে বেসরকারি কোন হাসপাতাল ক্লিনিকেও এ মেশিন না থাকার কারণে রোগীদের চিকিৎসা নিতে ঢাকায় যেতে হচ্ছে। রমেক হাসপাতালে এনজিও গ্রাম মেশিন চালু হয় ২০১১ সালে। তখন থেকে এনজিও গ্রাম হয়েছে ৯৭২টি, স্থায়ী পেসমেকার ৪০০টি ও অস্থায়ী পেসমেকার ১৬৭টি এবং রিং স্থাপন হয়েছে ৮টি।

এনজিও মেশিন বিকল হওয়ার পর থেকে সেখানে হৃদযন্ত্রের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালের হৃদরোগ বর্হিবিভাগে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সঠিক হৃদরোগ নির্ণয়ের জন্য ঢাকায় যেতে হচ্ছে।

মোস্তাফিজার রহমান, আশরাফুল আলম ও নুর মোহাম্মদসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ঢাকায় চিকিৎসা নামে প্রতারণা বেশি হওয়ায় তারা ভারতে চিকিৎসা নিয়েছেন। সাম্প্রতিক কালে করোনার কারণে ভারতে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে রংপুর মেডিকেলের এনজিও গ্রাম মেশিন বিকল অবস্থায় পড়ে আছে। এতে করে আমাদের মত বিপাকে পড়েছে রংপুর অঞ্চলের রোগীরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা: ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, এনজিও গ্রাম মেশিন বিকলের বিষয়টি ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এসে মেশিন দেখে গেছেন। আশা করি খুব দ্রুত এনজিও গ্রাম মেশিনটি চালু করা যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার