রংপুর বিভাগে ২৭৫ কেন্দ্রে অংশ নিবে ১ লাখ ৯৫ হাজার ৭৪০ শিক্ষার্থী

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : করোনাকালেও গত এক বছরে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর ২৭৫টি কেন্দ্রে ১ লাখ ৯৫ হাজার ৭৪০ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষার টেবিলে বসার কথা রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৪০৫। এবার ২৬ হাজার ৩৪৫ ছাত্রছাত্রী বৃদ্ধি পেয়েছে।

শনিবার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ৬৭৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করবে। নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ৯৮১, অনিয়মিত ২৯ হাজার ২৬৪ এবং জিপিএ-উন্নয়ন ৫১৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে রংপুরে ৫০টি কেন্দ্রের মধ্যে ৩৭ হাজার ৭৭, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ২৮ হাজার ৪৭৬, নীলফামারীর ২৫টি কেন্দ্রে ২২ হাজার ৪৩৬, কুড়িগ্রামের ৩৪ কেন্দ্রে ২৩ হাজার ৪০৭, লালমনিরহাটের ২০টি কেন্দ্রে ১৪ হাজার ৬৪৫, দিনাজপুরের ৬০টি কেন্দ্রে ৩৭ হাজার ৭২, ঠাকুরগাঁওযের ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ৪২০ ও পঞ্চগড়ে ২২ কেন্দ্রে ১৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৯৮৩ এবং ছাত্রী ৯৫ হাজার ৭৫৭।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান