রংপুর বিভাগে হাসপাতাল শয্যা আছে ১ হাজার, করোনা রোগী সাড়ে ৯ হাজার

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৯ হাজারের ওপরে হলেও হাসপাতালে চিকিৎসার সুযোগ রয়েছে মাত্র ১০০০ জনের। বিভাগে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ হাজার ৬৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪২৩ জন। এখনো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৬৫৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৯৯ জন। বাকি ৯ হাজার ৫৪ রোগী হোম আইসোলেশন অর্থাৎ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য সাধারণ বেড রয়েছে ১ হাজার ৪১টি। আইসিইউ রয়েছে ৪০টি। এর মধ্যে সরকারি ২৪টি। এইচডিইউ বেড রয়েছে ১১টি। এর মধ্যে রংপুর করোনা ডেডিকেডেট হাসপাতাল ও রমেক হাসপাতালে করোনা রোগী রয়েছেন ১৬৩ জন এবং আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী রয়েছেন। পঞ্চগড় হাসপাতালে ২১ জন, নীলফামারী হাসপাতালে ৪৮ জন, লালমনিরহাট হাসপাতালে ২৩ জন, কুড়িগ্রাম হাসপাতালে ৭৭ জন, ঠাকুরগাঁও হাসপাতালে ৮৯ জন, দিনাজপুরে সাধারণ বেডে ১৩০ জন, আইসিইউতে ১৬ জন ও এইচডিইউ বেডে রয়েছেন ১১ জন এবং গাইবান্ধা হাসপাতালে ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন রংপুরে ২ হাজার ৮৫২ জন, পঞ্চগড়ে ১ হাজার ১৪ জন, নীলফামারীতে ৫৭৪ জন, লালমনিরহাটে ৩৯০ জন, কুড়িগ্রামে ৮৮২ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ২৩০ জন, দিনাজপুরে ৯৭৭ জন এবং গাইবান্ধায় ১ হাজার ১৩৩ জন।

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুরে ২ জন, গাইবান্ধা ও নীলফামারীতে একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪ জনে।
অপরদিকে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েচে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৪।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই শঙ্কামুক্ত। উপসর্গও কম। জটিল রোগী হলে তাকেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার