রংপুর বিভাগে ভয়ংকর হয়ে উঠছে করোনার সংক্রমণ

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে করোনার সংক্রমণ। স্বাস্থ্যবিধি অমান্য করে বেপরোয়া চলাফেরায় বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অদৃশ্য করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষের মধ্যে বেড়েছে উদাসীনতা। তারা অবাধে চলাফেরা করছে। এর ফলে দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে উত্তরের এই বিভাগ। বর্তমানে এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু দাঁড়িয়েছে ৪২৯ জনে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৯৪ জন পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৩০ জন রোগী। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২৯ জনে দাঁড়িয়েছে।

শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী। তিনি বলেন,বিভাগে বর্তমানে ২০ হাজার ৭৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭০ জন।
স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার বিভাগের আট জেলার ৩৯২ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৯৪ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে ১ লাখ ৩৮ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুুরে ৩৮, ঠাকুরগাঁওয়ে ২১, রংপুরে ১৪, কুড়িগ্রামে ১১, লালমনিরহাটে ৮, গাইবান্ধায় ১ এবং নীলফামারী জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাস আক্রান্ত ২ জন রোগীর মৃত্যু হয়।সূত্র আরও জানায়, শুক্রবার পর্যন্ত দিনাজপুুর জেলায় করোনায় ৬ হাজার ২২৬ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৫৩ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ২০৩ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০২ জনের। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৯১৫ জন আক্রান্ত ও ৫২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮০২ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৬১১ জন অক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৯৯ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১৬৭ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮৫৫ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার