রংপুর বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ আক্রান্ত সাড়ে ১৭ হাজার, মৃত্যু- ৩শ’ ৩৬

news-image

রংপুর ব্যুরো : করোনার দ্বিতীয় ঢেউয়ে রংপুর বিভাগে বেড়েইে চলছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের টেষ্ট করে নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১ লাখ ২২ হাজার ৫শ’ ৯ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ৫শ’ ৭১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ২শ’ ৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ৩৮, দিনাজপুরে ১১, গাইবান্ধায় ৭, নীলফামারীতে ৪ কুড়িগ্রামে ৩ এবং পঞ্চগড় জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, দিনাজপুুর জেলায় ৫ হাজার ২শ’ ৫৭ জন আক্রান্ত ও ১শ’ ২০ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৫শ’ ৫৩ জন আক্রান্ত ও ৭৭ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ ১৮ জন আক্রান্ত ও ৩৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৬৮ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু , নীলফামারী জেলায় ১ হাজার ৫শ’ ২ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১শ’ ১৭ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩২ জন আক্রান্ত ও ১২ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, এ সময়ে দিনাজপুুর এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় একদিনে ৩৭৮ জনের টেষ্ট করে নতুন করে ৬ জেলায় ৬৫ জন করোনায় আক্রারÍ শনাক্ত হয়েছেন। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৩৩ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ২ হাজার ৭২ জন। একই সময়ে ২শ’ ২৫ জন সহ মোট ৯৭ হাজার ১শ’ ১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী