রংপুর প্রেসক্লাবের সভাপতি হলেন আমাদের প্রতিদিনের প্রকাশক মাহবুব রহমান

news-image

রংপুর ব্যুরো : রংপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাব রংপুরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রংপুর থেকে প্রকাশিত নতুন ধারার দৈনিক পত্রিকা আমাদের প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমান। গত শুক্রবার প্রেসক্লাবের ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

জানা গেছে, সাংবাদিক মাহবুব রহমান হাবু প্রেসক্লাব রংপুরের সভাপতি নির্বাচিত হবার আগে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন। তিনি সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতায় যোগ দেন। এরপর দৈনিক সমাচার, আজকের কাগজ, ভোরের কাগজ ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি সংসদ ঢাকা কর্তৃক ১৯৯৭ সালে মোনাজাত উদ্দিন স্মৃতি পদক ও একই সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইয়াসমিন স্মৃতি পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি বগুড়া সাংবাদিক ইউনিয়ন কর্তৃক মোনাজাত উদ্দিন স্মৃতি পদক পান।তিনি ছড়া সাহিত্যে ফিরে দেখা পর্ষদ এর ফিরে দেখা বিশেষ সম্মাননা-২০১৮ ও রঙধনু ছড়াপত্রের রঙধনু সম্মাননা পদক-২০১৯ লাভ করেন।

কৃতিমান এই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রংপুরের ঐতিহ্যবাহি লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসাবেও পরিচিত। এছাড়াও তিনি আরডিআরএস বাংলাদেশের পেশাজীবি ফোরামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তার লেখা ‘ মঙ্গার আলেখ্য’ গ্রন্থটি প্রকাশের এক বছরের মধ্যে দ্বিতীয় সংস্করণ করা হয়। এছাড়াও তার লেখা ‘ভুবন ভরা রঙীন ছড়া ও আস্ত ঘোড়ার ডিম নামের দুইট গ্রন্থ প্রকাশিত হয়। তিনি কবি ও ছড়াকার হিসাবেও পরিচিত। তাঁর আরও কয়েকটি গ্রন্থ প্রকাশনার অপেক্ষায় রয়েছে।

এদিকে আমাদের প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক ও সংগঠক মাহবুব রহমান প্রেসক্লাব রংপুর এর সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার