রংপুর নগরীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আলু ব্যবসায়ী নিহত

news-image

রংপুর ব্যুরো :  রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩৩) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।নিহত সাইদুল ইসলাম পীরগাছা উপজেলার উত্তর পারুল গ্রামের সাহাজুল ইসলামের ছেলে। তিনি আলু ব্যবসায়ী ছিলেন।

আজ রোববার দুপুরে নগরীর সাতমাথার অদূরে রথবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম দুপুর ১২টার দিকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে কাউনিয়া যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইদুল ইসলামসহ সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন। তিনি জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন